সুবিপ্রবিতে প্রথমবারের মতো 'যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক' সেমিনার অনুষ্ঠিত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ PM

সুবিপ্রবিতে প্রথমবারের মতো 'যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক' সেমিনার অনুষ্ঠিত

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ০৫:০২:২৭ AM

সুবিপ্রবিতে প্রথমবারের মতো 'যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক' সেমিনার অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো ' যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক' সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ২৯ এপ্রিল ) সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনে অনুষ্ঠিত এই সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে উচ্চ শিক্ষার সুযোগ, সুবিধা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

রসায়ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সেখ আব্দুল লতিফ ও বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল কালাম। যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ এডুকেশন এ কর্মরত এবং একজন ফুলব্যাইট ইউএস স্কলার, কুয়েট।

তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েন, সেটি বড় বিষয় নয়। বরং  দিনশেষে আপনার অবস্থান বড়  বিষয়। নিজের বিশ্ববিদ্যালয়কে মনে ধারন করতে হবে তবেই সম্ভব বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন। এমন সুন্দর আয়োজনের জন্য তিনি কেমিস্ট্রি সোসাইটিকে ধন্যবাদ জানান।

সেমিনার শেষে প্রফেসর ড. আবুল কালাম এর সাথে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঝে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে Memorandum of Understanding (MoU) একটি চুক্তি সাক্ষরিত হয়। চুক্তিতে সাক্ষর করেন অধ্যাপক ড. মোঃ আবুল  কালাম এবং বিজ্ঞান অনুষদের ডিনের পক্ষে থেকে  ড. সেখ আবদুল লতিফ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোবারক হোসেন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ.দা) প্রকৌশলী মো. সারফুদ্দিন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক