ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অ ভি যা নে ৫০ হাজার টাকা জ রি মা না
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ PM

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অ ভি যা নে ৫০ হাজার টাকা জ রি মা না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ০৬:০৫:৩৮ AM

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অ ভি যা নে ৫০ হাজার টাকা জ রি মা না

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতক বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে রয়েল বেকারি থেকে (বিস্কুট ফ্যাক্টরি) ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার (৩০ এপ্রিল )  দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:তরিকুল ইসলাম। এসময় থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম বলেন, রয়েল বেকারিতে অস্বাস্থ্যকর ও খুব নোংরা পরিবেশে এবং স্বাস্থ্যবিধি না মেনেই খাদ্য তৈরির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সেকশন ৪৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে  জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে সাত দিনের মধ্যে 

বিস্কুট তৈরীর ফ্যাক্টরির পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক