জগন্নাথপুরে এলজিইডি কার্যালয়ে দু*দকের অ ভি যা ন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ PM

জগন্নাথপুরে এলজিইডি কার্যালয়ে দু*দকের অ ভি যা ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ০৬:২৩:১৩ AM

জগন্নাথপুরে এলজিইডি কার্যালয়ে দু*দকের অ ভি যা ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার ( ৩০ এপ্রিল )  দুপুর ১২টার দিকে সিলেট দুদকের সহকারি পরিচালক আশরাফ উদ্দিনেরে নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সিলেট দুদকের উপ-সহকারি পরিচালক নিঝুম রায় প্রান্ত ও কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলামসহ দুদক সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তাঁরা ওই কার্যালয় থেকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজার বোয়াইলা ভায়া টেংরাখালি এক কিলোমিটার সড়কের আরসিসি চলমান কাজের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

দুদকের সহকারি পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ওই প্রকল্পে কুশিয়ারা নদীর তীর কেটে মাটি উত্তোলনসহ সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে আমরা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক