সুনামগঞ্জে কোটি টাকার গরুর চালান জ*ব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ PM

সুনামগঞ্জে কোটি টাকার গরুর চালান জ*ব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ০১:৩৯:৫০ AM

সুনামগঞ্জে কোটি টাকার গরুর চালান জ*ব্দ

প্রতীকী ছবি


সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুর নিচ থেকে ভারতীয় গরুর একটি বিশাল চালান জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ বিজিবির টহলদল। আজ বৃহস্পতিবার (১ মে) এ নিয়ে সংবাদ সম্মেলনের কথা রয়েছে। আটককৃত গরুর চালানের মূল্য প্রায় কোটি টাকা বলে জানা গেছে।

বিজিবি জানায়, নৌকাভর্তি এই গরু ভারত থেকে দোয়ারাবাজার হয়ে সুনামগঞ্জে নিয়ে আসছিল চোরাকারবারিরা। দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব গরুর চালান নামানো হয়েছিল।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. জাকারিয়া মোস্তফা বলেন, সুনামগঞ্জ-২৮ বিজিবি সুরমা নদীর আব্দুজ জহুর সেতুর নিচ থেকে নৌকাভর্তি ভারতীয় গরুর চালানটি জব্দ করে। এগুলো দোয়ারার বোগলাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে নামানো হয়েছিল। আমরা এই চালানটি জব্দ করে নিয়মিত মামলা দিয়ে শুল্ক কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নিয়েছি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক