জগন্নাথপুরে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার পরিচিত পাখি শালিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার পরিচিত পাখি শালিক

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ০৭:৩২:৩৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার পরিচিত পাখি শালিক

ছবি: নিজস্ব


‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় হয়তো মানুষ নয়- হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে’ কবি জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতায় অতি পরিচিত পাখি শালিক। এক সময়ে গ্রাম-গঞ্জের মাঠে-ঘাটে, বনে-জঙ্গলে, বাড়ির আঙিনায়, গাছে গাছে শালিকের ঝাঁক দেখা গেলেও কালের বিবর্তনে সারা বাংলাদেশের মতো সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে চিরচেনা সেই শালিক পাখি।

ছোট আকৃতির ধূসর রঙের এই পাখিগুলো অত্যান্ত নিরীহ ও শান্ত স্বভাবের হয়। পাখিদের মধ্যে শালিক পাখি জনবসতির আশপাশে থাকতেই বেশি ভালবাসে। এমন একসময় ছিল যখন সকাল-সন্ধায় শালিকের ঝাঁক তাদের কিচির-মিচির শব্দে মুখরিত করে তুলতো পল্লী গাঁয়ের বাঁশ বাগান। মনে হতো যেন, বাঁশ বাগান জুড়ে বসেছে শালিকের হাট। ভোরে শালিক পাখির কিচির-মিচির শব্দে ভাঙ্গতো পল্লী গাঁয়ের মানুষের ভোরের ঘুম। পাখির কলরবে মুখর গ্রামের মেঠো পথ এখন দিন দিন পাখিশূন্য হতে চলছে। পাল্টে যাচ্ছে বনে জঙ্গলে গাছে গাছে পাখি দেখার অপরূপ দৃশ্যপট।

সরেজমিনে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার  বিভিন্ন গ্রাম ঘুরে ও এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, এক সময় ধান, গম ও সরষে ক্ষেত ছাড়াও বাড়ির আঙিনায়, বাঁশ ঝাড়ে ঝাঁকে ঝাঁকে শালিক পাখি দেখতে পেতাম। এখন তা আর চোখে পড়ে না।

কৃষকরা বলেন, শালিক পাখি ক্ষেতের ক্ষতি কারক পোকা-মাকড় খেয়ে কৃষিপণ্য উৎপাদনে আমাদের সহায়তা করে বলে আমরা এদের উপকারী পাখি বলি। আগে ক্ষেতে-খামারে অসংখ্য শালিক পাখি দেখা যেতো। কিন্তু ফসলি জমিতে কীটনাশক প্রয়োগসহ বিভিন্ন বিষ প্রয়োগে বাঙালির অতি পরিচিত এই পাখি দিন দিন হারিয়ে যাচ্ছে। মূলত শালিক পাখি আমাদের ফসলের কোন ক্ষতি করে না বরং এরা কৃষি জমির ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে আমাদের ক্ষেতের ফসল রক্ষা করে।

কৃষক দোলাল, আনোয়ার ,রবিউল্লাহ সহ অনেকে বলেন, ধান, গম, সরিষাসহ বর্তমানে সব ধরনের ফসলে বিষ বা কীটনাশক না দিলে ফসল করাই সম্ভব নয়। কারণ বিষ প্রয়োগ না করলে বিভিন্ন রোগ বালাই, পোকা মাকড়ে ফসল নষ্ট করে দিবে। তাই ফসল রক্ষার জন্য বাধ্য হয়ে আমাদের কীটনাশক ব্যবহার করতে হয়।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার  দৈনিক প্রথমআলো পত্রিকার সাংবাদিক অমিত দেব বলেন, কালের বিবর্তনে ও যান্ত্রিক সভ্যতার প্রসারে অবাধে বৃক্ষনিধন এবং বনাঞ্চাল ধ্বংসের কারণে শালিকসহ বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর পাখি আজ বিলুপ্তির পথে। একসময়ে গ্রামাঞ্চলের মানুষ আখ, ধান, গম ও সরষে ক্ষেতে ঝাঁকে ঝাঁকে শালিক পাখি দেখতে পেতো। তখন গ্রামের মানুষের ঘুম ভাঙতো পাখির কলরবে, কিন্তু এখন তা আর চোখে পড়ে না। শালিক পাখিসহ অন্যান্য দেশীয় পাখি রক্ষায় প্রশাসনসহ সকল মানুষকে পাখি শিকারীদের হাত থেকে এবং পাখির ক্ষতি করে এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

এ বিষয়ে জগন্নাথপুর নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বরকত উল্লাহ বলেন,আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুন্দর পাখিগুলো আজ বিলুপ্তির পথে। এদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন। এ জন্য পরিবেশবিদদের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন