সুনামগঞ্জে ৯০টি ভা র তী য় গরু আ ট ক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ PM

সুনামগঞ্জে ৯০টি ভা র তী য় গরু আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ০৮:১৭:১৮ AM

সুনামগঞ্জে ৯০টি ভা র তী য় গরু আ ট ক

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের সুরমা নদী দিয়ে ট্রলারে করে পাচারের সময় ভারতীয় ৯০টি গরু আটক করেছে প্রশাসন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব গরু আটক করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্য থেকে গরুগুলো দোয়ারাবাজার উপজেলার ভোগলাবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভোগলাবাজার গরুর হাটে এগুলো কিছু স্থানীয় গরুর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। কাগজপত্রে ‘স্থানীয়’ দেখিয়ে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের চেষ্টা করা হচ্ছিল গরুগুলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ৯০টি গরুসহ একটি ট্রলার জব্দ করা হয়।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, আমরা আগে থেকেই জানতে পারি, একটি বড় চালানে ভারতীয় গরু নদীপথে সুনামগঞ্জ হয়ে দেশের অভ্যন্তরে পাঠানো হবে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক গরুগুলোকে সুনামগঞ্জ ২৮ বিজিবির ক্যাম্পে রাখা হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তার যাচাইয়ে প্রমাণ মিলেছে যে বেশিরভাগ গরুই ভারতের মেঘালয়ের। আপাতত গরুগুলো স্থানীয়দের জিম্মায় হস্তান্তর করা হবে।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা