সুনামগঞ্জে ব জ্র পা তে ২ যুবক নি হ ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ব জ্র পা তে ২ যুবক নি হ ত

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ১২:০৭:১৮ অপরাহ্ন

সুনামগঞ্জে ব জ্র পা তে ২ যুবক নি হ ত

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে রিংকু দাস (২৫) ও মানিক মিয়া (৩০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে ) বিকালে জেলার শাল্লা উপজেলার চকোয়া গ্রামে উদ্গল হাওরে ও জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে বজ্রপাতে তারা নিহত হয়।

নিহত রিংকু দাস জেলার দিরাই উপজেলার গোপালগঞ্জ গ্রামের মৃত রণবীর দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে শাল্লা উপজেলার উদ্গল হাওর থেকে ধান আনতে যান পার্শ্ববর্তী উপজেলা দিরাইয়ের রিংকু দাসসহ তিনজন। হাওর থেকে ট্রাক্টরে ধান নিয়ে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় ঝড়বৃষ্টির শুরু হয়। পথে বজ্রপাতে তিনজন গুরুতর আহত হন। পরে হাওরের অন্য কয়েকজন কৃষক তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক রিংকু দাসকে মৃত ঘোষণা করেন। অন্য আহত দুজনের মধ্যে রাজেসকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, শাল্লায় আজ দুই জায়গায় বজ্রপাত হয়েছে। উপজেলার চকোয়া গ্রামে বজ্রপাতে একজন মারা গেছে ও দুজন আহত হয়েছে।

তিনি আরো জানান, শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামের পাশের হাওরে একজন গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছেন।

অন্যদিকে, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে বজ্রপাতে মানিক মিয়া (৩০ ) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মানিক মিয়া উপজেলা লক্ষ্মীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাগনার হাওরে ধান কাটায় ব্যস্ত ছিলেন মানিক মিয়াসহ একদল কৃষক। দুপুরে আকস্মিক বজ্রপাতে মানিক মিয়া গুরুতর আহত হয়। পরে হাওরের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন