সুবিপ্রবিতে গুচ্ছের 'বি' ইউনিটের পরীক্ষা সম্পন্ন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ PM

সুবিপ্রবিতে গুচ্ছের 'বি' ইউনিটের পরীক্ষা সম্পন্ন

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ০৪:১৭:৫১ AM

সুবিপ্রবিতে গুচ্ছের 'বি' ইউনিটের পরীক্ষা সম্পন্ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে 'বি' ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২ মে) সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস ও আব্দুল মজিদ কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯ শত ২২ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৮শত ১৬ জন। অনুপস্থিত ১০৬ জন। উপস্থিতির হার ৮৮.৫ শতাংশ।

এসময় পরীক্ষার হল পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদ ও  প্রক্টর ড. শেখ আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

উল্লেখ্য, আগামী  ৯ মে ৩য় ধাপে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে 'এ' ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ এতে ২ হাজার ৮ শত ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে৷

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা