শান্তিগঞ্জে ই য়া বাসহ রিকশা চালক গ্রে প্তা র
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ PM

শান্তিগঞ্জে ই য়া বাসহ রিকশা চালক গ্রে প্তা র

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ০৫:৪৫:৩৯ AM

শান্তিগঞ্জে ই য়া বাসহ রিকশা চালক গ্রে প্তা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৬৮ পিস ইয়াবাসহ বাবুল মিয়া (৩৬) নামে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) বিকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুরুমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া বাবুল মিয়া শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নবিনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ১ ব্যাগ ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে বুরুমপুর গ্রামে যায় বাবুল মিয়া। এসময় স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার এএসআই রুবেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম বুরুমপুর গ্রামে অভিযান চালিয়ে ১৬৮ পিস ইয়াবাসহ বাবুল মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত বাবুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল তাকে আদালতে সুপর্দ করা হবে৷

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা