জামালগঞ্জে ২৬৪ বোতল ভা*রতীয় ম দ সহ গ্রে প্তা র ৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ PM

জামালগঞ্জে ২৬৪ বোতল ভা*রতীয় ম দ সহ গ্রে প্তা র ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৫ ০৩:৫৯:১৩ AM

 জামালগঞ্জে ২৬৪ বোতল ভা*রতীয় ম দ সহ গ্রে প্তা র ৩

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভারতীয় ২৬৪ বোতল মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার ভোরে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুলর্ভপুর হাজিপাড়া গ্রামে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো, জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবিদ আলীর ছেলে মো. সাকিবুর (৩২), মৃত সমসের আলীর ছেলে মো. জুনেল মিয়া (৩২), আব্দুর রাজ্জাকের ছেলে সাজমুল (২৪)।

জানা যায়, রবিবার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ সাচনা বাজার ইউনিয়নের দুলর্ভপুর হাজিপাড়া গ্রামের পাশে রক্তি নদীতে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ১৬৮ বোতল (৩৭৫ এমএল) ও ৯৬ বোতল (১৮০ এমএল) ভারতীয় মদের বোতল সহ মোট ২৬৪ বোতল ভারতীয় মদ জব্দ ও ৩ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় বিভিন্ন ধরনের ২৬৪ বোতল মদসহ ৩ জন ব্যবসায়ীকে গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার