সুনামগঞ্জে কিশোরের ছু রি কা ঘা তে কিশোর নি হ ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে কিশোরের ছু রি কা ঘা তে কিশোর নি হ ত

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ০৯:৫৮:২১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে কিশোরের ছু রি কা ঘা তে কিশোর নি হ ত

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক কিশোরের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসন মিয়া (১১) নামে অপর এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাজার এলাকায় ঘটনাটি ঘটে। দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হোসন মিয়া দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। অভিযুক্ত কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে যায়। এসময় পূর্ব নৈনগাঁও গ্রামের এক কিশোর (১৭) হোসেন মিয়ার কাছে টাকা চায়। টাকা দিতে রাজি না হয়ে হোসেন মিয়া দৌঁড়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। ওই কিশোর হোসেন মিয়াকে ধরে পেটে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী দ্রুত হোসেন মিয়াকে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, ‍“আমরা ঘটনাস্থালে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতককে আটক করতে আমাদের অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে। অভিযুক্তকে আটক ও তদন্ত করলে সব কিছু জানা যাবে।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন