শান্তিগঞ্জে কার্ল মার্কস'র জন্মবার্ষিকীতে আলোচনা সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে কার্ল মার্কস'র জন্মবার্ষিকীতে আলোচনা সভা

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ১০:২৯:০৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে কার্ল মার্কস'র জন্মবার্ষিকীতে আলোচনা সভা

ছবি: নিজস্ব


বিশ্বখ্যাত দার্শনিক ও সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের ২০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৫ মে) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পাঠকৃতির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচকরা বলেন, কার্ল মার্কসের সমাজ, অর্থনীতি ও রাজনীতিবিষয়ক ভাবনা আজও প্রাসঙ্গিক। তাঁর লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং দাস ক্যাপিটাল বিশ্বব্যাপী শোষণ-বিরোধী আন্দোলনের মৌলিক দিশা হিসেবে বিবেচিত। বক্তারা আরও বলেন, বর্তমান বৈষম্যমূলক সমাজে মার্কসের আদর্শ নতুনভাবে চর্চার প্রয়োজনীয়তা রয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এনামুল কবির, ব্যাংকার সত্যজিৎ আচার্য চন্দন, প্রভাষক দোলন দেবনাথ, জাফর আলী, কবির মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও পংকজ চক্রবর্তী জয়। আলোচনা শেষে গানে গানে অনুষ্ঠানের সমাপ্তি করেন বাউল লালশাহ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন