ছাতকে সেনাবাহিনীর অভিযানে দুই চাঁদাবাজ আটক, থানায় মামলা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

ছাতকে সেনাবাহিনীর অভিযানে দুই চাঁদাবাজ আটক, থানায় মামলা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০১:১২:৩৮ পূর্বাহ্ন

ছাতকে সেনাবাহিনীর অভিযানে দুই চাঁদাবাজ আটক, থানায় মামলা

ছবি : সংগৃহীত


ছাতকে সুরমা নদীতে নিয়মবহির্ভূত চাঁদাবাজির অভিযোগে দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃতদের বাল্কহেড চালকের দায়েরি মামলায় গ্রেফতার দেখিয়ে ৫ মে সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আটক কৃতরা হলেন ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের মোগলপাড়া গ্রামের সমছু মিয়ার ছেলে যুবলীগ নেতা ছাতক পৌরসভার টোল আদায়ের ইজারাদার ইকবাল হোসেন রানা ও ইসলাম পুর ইউনিয়নের কুচবাড়ি গ্রামের মনির হোসেনের ছেলে মোঃ মকবুল হোসেন।

জানা যায় , ছাতক সদর ইউনিয়নের বাউসা গ্রাম সংলগ্ন সুরমা নদীতে চলন্ত নৌ-যান থেকে নিয়মবহির্ভূত চাঁদা আদায়ের অভিযোগ পেয়ে রোববার বিকেলে তাৎক্ষণিক অভিযানে  নামে সেনাবাহিনীর একটি টিম। সেনাবাহিনীর স্পিডবোর্ড দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মকবুল হোসেন (৩০) নামের এক চাঁদাবাজকে আটক করা হয়।

এসময় তার একটি ইঞ্জিন চালিত কাঠের নৌক থেকে দুইটি দেশীয় দা এবং একটি কাঁচি উদ্ধার করে এবং  তার সাথে থাকা অন্যরা এ সময় পালিয়ে যায়।

মকবুল হোসেনের দেয়া  তথ্যের ভিত্তিতে ওই দিন লাফার্জ ঘাট এলাকা থেকে ছাতক পৌরসভার মোগলপাড়া গ্রামের সমছু মিয়ার ছেলে ছাতক পৌরসভার টোল আদায়কারী ইজারাদার,যুবলীগ নেতা ইকবাল হোসেন রানা (৩৬) কে আটক করে ছাতক সেনা ক্যাম্পের সদস্যরা। আটকের পর দুইজনকে ছাতক নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। 

পরে ভুক্তভোগি নদীর বাল্কহেড চালক পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার উত্তর কলারদোয়ানিয়া খলনি গ্রামের আলী হোসেনের ছেলে সুমন খান বাদি হয়ে সোমবার ছাতক থানায় একটি চাঁদাবাজির মামলা (নং-৯/১৩১) দায়ের করেন।

 এ মামলায় ৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করেছে।

মামলার বাদি বাল্কহেড চালক সুমন খান জানান, প্রতিদিন সুরমা নৌ-পথে পৌর সভার নামে জোর করে অতিরিক্ত টোল আদায় করে যাচ্ছে তারা। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ  জানিয়েছেন,থানায় চাঁদাবাজি মামলা দায়ের ও  এই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন