শান্তিগঞ্জে পিকআপের ধা*ক্কায় শিশু নি*হত, আ*হত ১
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে পিকআপের ধা*ক্কায় শিশু নি*হত, আ*হত ১

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০২:৫১:৫৪ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে পিকআপের ধা*ক্কায় শিশু নি*হত, আ*হত ১

প্রতীকী ছবি


সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় আলবি (৩) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির দাদা নূর উদ্দিন (৬৫)। 

মঙ্গলবার (৬ মে) সকাল ৮টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের বগলারখাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত আলবি বগলারখাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বগলারখাড়া এলাকায় শিশু আলবি ও তারা দাদা হাঁটছিলেন। তখন হঠাৎ করে পেছন থেকে এসে দিরাইগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন- ১৬৮৪৯২) তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং তার দাদা নুর উদ্দিন গুরুতর আহত হন। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, দিরাইগামী একটি পিকআপের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। পিকআপটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন