সুনামগঞ্জে ছু রি কা ঘা তে ব্যবসায়ী নি হ ত
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ PM

সুনামগঞ্জে ছু রি কা ঘা তে ব্যবসায়ী নি হ ত

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ১০:৪২:১৬ AM

সুনামগঞ্জে ছু রি কা ঘা তে ব্যবসায়ী নি হ ত

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকায় ছুরিকাঘাতে মুবিন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  এ ঘটনায় অভিযুক্ত হৃদয় বণিক (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মুবিন মিয়া সুনামগঞ্জ শহরের নতুন পাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে। অভিযুক্ত হৃদয় বনিক নতুনপাড়া এলাকার রবি বনিকের ছেলে।

এলাকাবাসী জানান, হৃদয় বণিক মাদকাসক্ত। প্রায় তিনি ছুরি নিয়ে এলাকায় চলাফেরা করেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ছুরি নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এসময় মুবিন মিয়া অস্ত্র নিয়ে চলাচল না করতে হৃদয় বনিকে বুঝানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন হৃদয় বণিক। পরে মুবিন মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে মুবিন মিয়াকে ছুরিকাঘাত করেন হৃদয় বণিক। এলাকাবাসী মুবিন মিয়াকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সন্ধ্যা ৭টার দিকে মুবিন মিয়ার মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম বলেন, “আমরা অভিযান চলিয়ে অভিযুক্তকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটক করেছি। নতুনপাড়া এলাকা থেকেই তাকে আটক করা হয়েছে।”

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃ'ত্যু
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সিলেট নগরী
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স: সোলার প্যানেল অকেজো, লোডশেডিংয়ে দু'র্ভোগ