ছবি: নিজস্ব
অপারেশন ডেভিল হান্টের অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সহসভাপতি আখলুছ মিয়া মাহিনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) রাত ১০টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহিন মজিদপুর গ্রামের মৃত আব্দুল তাহিদের ছেলে
আজ বৃহস্পতিবার ( ৮ মে) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, ৪ আগষ্ট সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। ওই হামলায় অংশ নেয় মাহিন।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই সময়ের অস্ত্রহাতে মাহিনের ছবি ভাইরাল হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ বলেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের নাশকতা মামলায় জড়িত সন্দেহে ও অজ্ঞাত আসামী হিসেবে মাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে.গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামী করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




