সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারে রবীন্দ্রজয়ন্তী পালিত
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ PM

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারে রবীন্দ্রজয়ন্তী পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ০৭:৩৭:১০ AM

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারে রবীন্দ্রজয়ন্তী পালিত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের আয়োজনে আজ বিকেল তিনটায় পাঠাগারের হলরুমে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী।

শেখ একেএম জাকারিয়ার সভাপতিত্বে ও নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম মহিউদ্দিন। প্রধান আলোচক ছিলেন ভাটিবৃন্ত সাহিত্য পরিষদের সভাপতি কবি মহসিন কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সামছুল হক, অনলাইন নিউজ পোর্টাল দিগন্ত বার্তা ২৪-এর সম্পাদক মামুন আহমেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সুহেল মিয়া এবং জামালগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সুনাম দিগন্ত-এর সম্পাদক রাহমান তৈয়ব, গণপাঠাগারের সহসভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সহসাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুল ফাত্তাহ নাফিউ, প্রচার সম্পাদক সাইফুর রহমান এবং নির্বাহী সদস্য আসাদ বিন সফিক, মাজেদা আক্তার শিরিন, সফিকুল হক, লাভলী আক্তার, সাবিকুন নাহার প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবতাবাদী চিন্তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের নয়, বরং বিশ্বমানবতার এক উজ্জ্বল প্রতিনিধি। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মকে আলো ও প্রেরণার পথ দেখায়।

অনুষ্ঠান শেষে কবিগুরুর রচনা থেকে আবৃত্তি, সংগীত পরিবেশন ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃ'ত্যু
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সিলেট নগরী
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স: সোলার প্যানেল অকেজো, লোডশেডিংয়ে দু'র্ভোগ