বিশ্বম্ভরপুরে ইউএনও প্র ত্যা হা রে র দাবিতে ছাত্রজনতার লংমার্চ, বদলির আশ্বাস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ PM

বিশ্বম্ভরপুরে ইউএনও প্র ত্যা হা রে র দাবিতে ছাত্রজনতার লংমার্চ, বদলির আশ্বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ০৯:০৯:২০ AM

বিশ্বম্ভরপুরে ইউএনও প্র ত্যা হা রে র দাবিতে ছাত্রজনতার লংমার্চ, বদলির আশ্বাস

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমানকে অপসারণের দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

একদফা দাবিতে আয়োজিত এই কর্মসূচি শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনওকে ১০ কার্যদিবসের মধ্যে বদলির আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলনকারীরা আপাতত কর্মসূচি স্থগিত করেছেন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে স্থানীয় ছাত্রজনতা উপজেলার চালবন এলাকা থেকে একটি লংমার্চ শুরু করে। বিক্ষুব্ধ জনতা মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলে প্রশাসনিক চত্বর। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার। বৈঠক শেষে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিশ্বম্ভরপুর ইউএনওকে বদলির ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসনের এমন আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করেন আন্দোলনকারীরা। তবে তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত কার্যকর না হলে ফের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে, গত ৪ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ছাত্রজনতা মানববন্ধন করে। সেদিন মানববন্ধন চলাকালে ইউএনওর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগও ওঠে, এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন। সেই ঘটনার পর থেকেই ইউএনওর প্রত্যাহারের একদফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্রজনতা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃ'ত্যু
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সিলেট নগরী
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স: সোলার প্যানেল অকেজো, লোডশেডিংয়ে দু'র্ভোগ