ছবি : নিজস্ব
জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু সুরক্ষা আইনসহ ৭ দফা দাবি আদায়ে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুড়ী সদরে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, পূর্বে করা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি অনুসারে গত জাতীয় নির্বাচনের আগে সরকারি দলের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৭ দফা বাস্তাবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখা আজ শুক্রবার উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারের নিউ মার্কেট চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ৭ দফা দাবি পেশ করে আসছি। ২০১৮ সালে সরকার নির্বাচনী ইশতেহারে আমাদের আশ্বাস দিলেও তার কোনও বাস্তবায়ন হয়নি। আমরা অবিলম্বে আমাদের দাবির বাস্তবায়ন চাই।
৭ দফাগুলো হল- জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, পার্বত্য শান্তিচুক্তি-পার্বত্য ভূমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক অরুণ চন্দ্র দাশের সভাপতিত্বে ও যুব বিষয়ক সম্পাদক খোকন দে'র সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পরিষদের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ, সহ সভাপতি কমল বুনার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় দে আশু প্রমুখ।
এম সি




