ছাতকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারকে সংবর্ধনা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ PM

ছাতকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ০৯:২৯:৩৩ AM

ছাতকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারকে সংবর্ধনা

ছবি: নিজস্ব


ছাতকের গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য গঠন) মনির হায়দারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

শুক্রবার ৯ মে সকাল ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাওঃ আবু ছালেহ মোহাম্মদ আব্দুছ সোবহানের সভাপতিত্বে ও শিক্ষক মঈনুল হক মুমিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য গঠন) মনির হায়দার বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মকসুদ মিয়া।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম,সহকারী কমিশনার (ভুমি) আবু নাছির, এএসপি সার্কেল আব্দুল কাদের,কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান,থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ,মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জাহিদুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন,ছাতক উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সদরুল আমীন সোহান। 

এসময় উপস্থিত ছিলেন শামীম আলম,আবুল লেইছ কাহার,অধ্যক্ষ মহি উদ্দিন, আরশ আলী,আলকাছ আলী,নজমূল মেম্বার,আব্দুল কদ্দুস, হাজী ছুরাব আলী,নুর উদ্দিন বাহার,গোলাম কিবরিয়া রিপন প্রমুখ। 

প্রধান ও সংবর্ধিত অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশসরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য গঠন) মনির হায়দার মাদ্রাসায় পৌছার পর মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন তিনি এবং মাদ্রাসার শিক্ষকদের একটি ল্যাপটপ উপহার দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃ'ত্যু
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সিলেট নগরী
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স: সোলার প্যানেল অকেজো, লোডশেডিংয়ে দু'র্ভোগ