জগন্নাথপুরে ফে স বু কে বিশ্বনবীকে (সা:) অব মা ননায় এলাকাবাসীর মা ন ব ব ন্ধ ন
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ PM

জগন্নাথপুরে ফে স বু কে বিশ্বনবীকে (সা:) অব মা ননায় এলাকাবাসীর মা ন ব ব ন্ধ ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ১২:২৬:০৮ PM

জগন্নাথপুরে ফে স বু কে বিশ্বনবীকে (সা:) অব মা ননায় এলাকাবাসীর মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনবীকে (সা:) নিয়ে বিরূপ মন্তব্যকারীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ শুক্রবার (১০ মে) বিকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক কবিরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, চরা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আবু আইয়ুব আনসারী, আশারকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহিদ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ খান টুনু, বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ প্রমুখ।মানববন্ধন বক্তারা অভিযুক্তের শাস্তির দাবি জানান।উল্লেখ, গত সোমবার বিশ্বনবীকে (সা:) অবমাননা করে প্লাবন সুত্রধর নামের এক স্থানীয় তরুণ ফেসবুকে একটি পোস্ট করেন। এরপর থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, অভিযুক্তকে বুধবার রাতে গ্রেপ্তার হয়। বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: