জগন্নাথপু‌রে জাতীয় প্রাথ‌মিক শিক্ষা সপ্তাহ উপল‌ক্ষে আ‌লোচনা সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

জগন্নাথপু‌রে জাতীয় প্রাথ‌মিক শিক্ষা সপ্তাহ উপল‌ক্ষে আ‌লোচনা সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ০৭:০২:০৩ পূর্বাহ্ন

জগন্নাথপু‌রে জাতীয় প্রাথ‌মিক শিক্ষা সপ্তাহ উপল‌ক্ষে আ‌লোচনা সভা

ছবি: নিজস্ব


মানসম্মত শিক্ষা নি‌শ্চিত ক‌রি, বৈষম‌্যমুক্ত বাংলা‌দেশ গ‌ড়ি এই প্রতিপাদ‌্যকে সামনে রে‌খে সুনামগঞ্জের জগন্নাথপুর উপ‌জেলায় জ‌াতীয় প্রাথ‌মিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও পুরস্কার বিতরণী অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার ( ১০ মে ) বেলা ১১ টায় উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা শিক্ষা অ‌ফি‌সের আ‌য়োজ‌নে রাধারম দত্ত হল রু‌মে উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার মাহবুবুর আল‌মের সভাপ‌তি‌ত্বে ও সহকারী শিক্ষা অফিসার রাপ্রু চাই মারমার সঞ্চলনায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো, বরকত উল্লাহ।

বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন, জগন্নাথপুর উপ‌জেলা বিএন‌পি আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার,ইউআর‌সি অ‌ফিসার মোস্তফা আহসান হা‌বিব, উপ‌জেলা প্রাণী সম্পদ অফিসার ডা, খা‌লেদ সাইফ উল্লাহ, সি‌নিয়র সাংবা‌দিক তাজ উ‌দ্দিন আহমদ, সহকারী প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিস‌ার মামুনুর রহমান হাওলাদার।আ‌রো বক্তব‌্য রা‌খেন হাছন ফা‌তেমা পুর সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে‌র প্রধান শিক্ষক ধী‌রেন্দ্র চন্দ্র তালুকদার, কেশবপুর সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে‌র প্রধান শিক্ষক মোশারফ হোসেন,‌চিক্কা সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে‌র প্রধান শিক্ষক রুপক কা‌ন্তি দে,ওয়া‌হিদ উল্লাহ সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে‌র প্রধান শিক্ষক বা‌প্পি রানী দে প্রমুখ।

এ সময় উপ‌জেলার বি‌ভিন্ন ‌বিদ‌্যাল‌য়ের অ‌ভিভাবক, শিক্ষক, শিক্ষাথী সহ বি‌ভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপ‌স্থিত ছি‌লেন।বক্তাগন ব‌লেন, এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি।” শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান এবং তাদের অবদানের স্বীকৃতি প্রদানে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে উজ্জীবিত করার লক্ষ্যকে সামনে নিয়েই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক শিক্ষা পদক প্রদানের উদ্যোগ নেয়া হ‌য়ে‌ছে। আ‌লোচনা সভা শে‌ষে বিজয়ী‌দের ম‌ধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন