জামালগঞ্জে প্রথমিক শিক্ষা সপ্তাহে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

জামালগঞ্জে প্রথমিক শিক্ষা সপ্তাহে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ০৭:৪৩:১৪ পূর্বাহ্ন

জামালগঞ্জে প্রথমিক শিক্ষা সপ্তাহে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

ছবি: নিজস্ব


"মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।

জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শনিবার সকালে (১০ মে) উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার।

জামালগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাফিজ উদ্দিনের সঞ্চালনায় দিবসের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বীন বারী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: আবুল কাশেম তালুকদার, প্রবীণ রাজনীতিক-সমাজ সেবক মোহাম্মদ আব্দুর রব, উপজেলা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো: ফারজেল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাব্বির সারোয়ার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা শ্রীকান্ত সাহা, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ।

উপস্থিত ছিলেন, সমাজকর্মী রফিক আহমেদ, শিক্ষিকা হেনা পুরকায়স্থ, মাধবী রায়, শিউলী আক্তার, বিলকিছ আক্তার, সৈয়দা সাদিয়া আক্তার, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি রিপন তালুকদার, আলী আক্কাছ মুরাদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন