সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ০৭:৫৪:৩৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে

ফাইল ছবি


গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। গরমের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। এর মধ্যে রোববার (১১ মে) দুপুরের পর থেকে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তাতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবে রাজধানী ঢাকায় এখনও বৃষ্টির দেখা মেলেনি।

জানা গেছে, দুপুরের পর জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হয়েছে। ময়মনসিংহে কালবৈশাখি ঝড়ে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, আজ শনিবারের (১০ মে) তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। ঢাকায় রেকর্ড করা হয় ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের সর্বোচ্চ।

অন্যদিকে, সোমবার (১২ মে) কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। যার প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময়ে চলমান তাপপ্রবাহ সারা দেশের কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন