তিন মাস ধরে কমলগঞ্জে মাদ্রাসার ছাত্র নিখোঁজ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫১ PM

তিন মাস ধরে কমলগঞ্জে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৩ ০৮:১২:৫৭ AM

তিন মাস ধরে কমলগঞ্জে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

ফাইল ছবি


গত তিন মাস ধরে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ রয়েছে। গত ৬ জুলাই বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছে। 

নিখোঁজ মাদ্রাসা ছাত্রের নাম হাসান আহমদ ফরিদ (১৭)। সে শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাহ টিলা গ্রামের দরিদ্র দিন মজুর আবুল হোসেনের ছেলে।

গত ১৩ জুলাই কমলগঞ্জ থানায় করা দুন মজুর আবুল হোসেনের সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়,  হাসান আহমদ ফরিদ একই ইউনিয়নের সতিঝির গাও এর একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ত। গত ৬ জুলাই মাদ্রাসা ছাত্র ফরিদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। স্থানীয়ভাবে বিভিন্ন স্থান ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ  নিয়ে তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ মাদ্রাসা ছাত্র ফরিদের দিন মজুর বাবা আবুল হোসেন বলেন, এ ছেলেকে হারিয়ে তার মা এখন পাগল প্রায়। ছেলে কোথায় আছে কেমন আছে  নাকি মারা গেল তা তারা বুঝতে পারছেন না।

তিনি আরও বলেন, তার ছেলেটা খুবই সহজ সরল। কোন চক্র তাকে ধরে নিয়ে গেল কিনা সে শঙ্কায় তারা ভোগছেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সাধারণ ডায়েরির সত্যতা শিকার করে বলেন,নিখোঁজ ছাত্রকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশে।

এম সি



শীর্ষ সংবাদ: