শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫১ PM

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৩ ১০:২৭:১৪ AM

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ফয়েজ উদ্দিন (৫০) নামে নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত ফয়েজ উদ্দিন মৌলভীবাজার শহরের নূরজাহান প্রাইভেট হাসপাতালে জেনারেটর অপারেটর পদে কর্মরত ছিলেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.সম্রাট কিশোর পোদ্দার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার (৭ অক্টোবর) সন্ধা ৬টা ২৫ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত ফয়েজ উদ্দিনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর গ্রামে। তিনি ওই এলাকার মৃত আলাউদ্দিন এর ছেলে বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন নিহতের ভাই ফজর আলী।

এব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল হাইওয়ে থানার ওসি সেলিম উদ্দিন বলেন, ঘটনাটি সন্ধায় ঘটেছে। আমরা প্রাইভেট কারটি উদ্ধার করে হাইওয়ে থানায় এনেছি। মরদেহ নেওয়ার জন্য নিহতের পরিবারের সদস্যরা এসেছেন। আইনি পক্রিয়া শেষ করে আমরা লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ: