মাদকবিরোধী পোস্টের জেরে কলেজছাত্রীর বাড়িতে অ গ্নি সংযোগ, প্রধান অভিযুক্ত গ্রে প্তার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

মাদকবিরোধী পোস্টের জেরে কলেজছাত্রীর বাড়িতে অ গ্নি সংযোগ, প্রধান অভিযুক্ত গ্রে প্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ১২:৫৪:৩১ অপরাহ্ন

মাদকবিরোধী পোস্টের জেরে কলেজছাত্রীর বাড়িতে অ গ্নি সংযোগ, প্রধান অভিযুক্ত গ্রে প্তার

ছবি: নিজস্ব


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদকবিরোধী পোস্ট দেওয়ায় সুনামগঞ্জে এক কলেজছাত্রীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার  রাতে জামালগঞ্জ উপজেলার একটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে ওইদিন সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানায় এসে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর রাতেই ভুক্তভোগী থানায় এসে মামলা দায়ের করেন। মামলার দুই ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে জামালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, গ্রেপ্তার মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, সোমবার (১৩ মে) সন্ধ্যায় মাদকসেবীদের উৎপাত সহ্য করতে না পেরে ফেসবুকে 'সুনামগঞ্জ হেল্পলাইন' নামে একটি গ্রুপে মাদকবিরোধী  পোস্ট করেন ওই কলেজছাত্রী। এরপর মধ্যরাতে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের  গুচ্ছগ্রামের ২৬ নম্বর ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘরের একটি অংশ পুড়ে যায়।অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। তবে কেউ হতাহত হননি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন