সুরমায় ধ*রা পড়ল ৪২ কেজির বাগাড়
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সুরমায় ধ*রা পড়ল ৪২ কেজির বাগাড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ০২:২৭:৩০ পূর্বাহ্ন

সুরমায় ধ*রা পড়ল ৪২ কেজির বাগাড়

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ। বুধবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার সদরসংলগ্ন সাইডিং ঘাট এলাকায় মাছটি জেলে কেরাম উদ্দিনের জালে উঠে আসে। তিনি শরিফপুর গ্রামের বাসিন্দা।

কেরাম উদ্দিন মাছটি স্থানীয় বাজারে নিয়ে গেলে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। মাছটি দেখতে ভিড় করেন অনেক উৎসুক মানুষ। কেউ ছবি তোলেন, কেউ ভিডিও ধারণ করেন।

কেরাম উদ্দিন মাছটির দাম চেয়েছিলেন ৫০ হাজার টাকা। শেষ পর্যন্ত দরদাম করে বাজারের ব্যবসায়ী সলিম উদ্দিন, বাতির নূর এবং মনির আহমেদ ৪৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। তারা জানান, মাছটি ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে।

ব্যবসায়ী সলিম উদ্দিন জানান, সাইডিং ঘাট এলাকার সুরমা নদী অনেক গভীর। এখানে মাঝে মাঝে বড় বাগাড় মাছ ধরা পড়ে। তবে এত বড় বাগাড় মাছ এর আগে দেখা যায়নি।

উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এর তালিকা অনুযায়ী বাগাড় একটি মহাবিপন্ন প্রজাতির মাছ। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এই মাছ শিকার, ধরা ও বিক্রি করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। কিন্তু আইনের সঠিক প্রয়োগ না থাকায় প্রকাশ্যেই এসব মাছ ধরা ও বেচাকেনা চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন