জগন্নাথপুরে হাওরে কৃষককে লা*শ উ দ্ধা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হাওরে কৃষককে লা*শ উ দ্ধা র

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ১০:১৭:৪২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হাওরে কৃষককে লা*শ উ দ্ধা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মমিনা হাওরে সৈয়দ আলী (২৪) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে গরুর জন্য ঘাস কাটতে হাওরে যান সৈয়দ আলী। বিকেল ৩টার দিকে হাওর থেকে ফেরার সময় অন্যান্য কৃষকরা হাওরের মধ্যে তাঁর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে নিহতের স্বজন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান।রৌয়াইল গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে সৈয়দ আলীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। 

নিহতের ভাই সুহেল মিয়া বলেন, 'সকালে সে ঘাস কাটতে যায়, বিকেলে কয়েকজন কৃষক হাওর থেকে ফেরার পথে আমার ভাইয়ের লাশ দেখতে পায়। খবর পেয়ে আমরা ছুটে যাই। গিয়ে দেখি, আমার ভাইয়ের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে।

রৌয়াইল গ্রামের স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) টিটু মিয়া বলেন, 'খবর পেয়ে আমরা হাওরে যাই। গিয়ে দেখি, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।'খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। 

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ বলেন, 'আমি নিজে ঘটনাস্থলে রয়েছি। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।'ওসি জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন