জগন্নাথপুরে যুবকের গ*লা কাটা লা শ উদ্ধার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে যুবকের গ*লা কাটা লা শ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ১২:৪৬:০৫ অপরাহ্ন

জগন্নাথপুরে যুবকের গ*লা কাটা লা শ উদ্ধার

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে ঘাস কাটতে গিয়ে সৈয়দুল ইসলাম (২৪) নামের এক যুবক নির্মমভাবে খুন হয়েছেন। শুক্রবার (১৭ মে) বিকেল ৫টার দিকে ফসলি জমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সৈয়দুল ইসলাম মেঘারকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সৈয়দুল শুক্রবার সকাল ১০টার দিকে ঘাস কাটার উদ্দেশ্যে রৌয়াইল গ্রামে যান। বিকেল পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা একটি ফসলি জমিতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা ইউনুস মিয়া বলেন, “আমার ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং মামলা করব।”

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় ধারালো অস্ত্রের কোপও পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি কাঁচি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন