সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শততম অধিবেশনে আলোচনা সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে জামালগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ।
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মো. ওয়ালী উল্লাহ সরকার, মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী প্রমুখ।
সভায় প্রেসক্লাবের উন্নয়নমূলক ও সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এসময় জামালগঞ্জবাসীর উন্নয়নে এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।
জৈন্তা বার্তা/আরআর




