মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫০ PM

মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৩ ০৩:৪০:১৬ AM

মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

ইয়াবাসহ আটক আব্দুল মতিন মজুমদার


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে জুড়ী থানা এলাকা থেকে ১৯০ পিস ইয়াবাসহ আব্দুল মতিন মজুমদার কুটিমুটি (৫৮) নামে একজনকে আটক করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলার জুড়ী থানাধীন কামিনীগঞ্জ বাজার থেকে ফুলতলাগামী রাস্তার বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

এ ঘটনায় ডিবির এসআই আজিজুর রহমান নাইম বাদী হয়ে আটককৃত আব্দুল মতিন মজুমদার ও  আতিকুর রহমান তারেক নামে আরেক বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ ধারায় জুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন জেলা মিডিয়া সেলের দায়িত্বরত এসআই মাহমুদ।

ডিডি



শীর্ষ সংবাদ: