সুনামগঞ্জে ব জ্র পা তে নি হ ত ২, নি খোঁ জ ১
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ AM

সুনামগঞ্জে ব জ্র পা তে নি হ ত ২, নি খোঁ জ ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ০৮:৫৮:৫১ AM

সুনামগঞ্জে  ব জ্র পা তে  নি হ ত ২, নি খোঁ জ ১

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে ২ বালু শ্রমিকের মৃত্যু, একজন আহত ও একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।  শনিবার (১৭ মে) ভোররাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় চেলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মজম্মিল আলীর ছেলে আফিজ আলী (৫০) ও লামনীগাঁও গ্রামের আমির আলীর ছেলে জুয়েল আহমদ (১৯)। আহত হাফিজুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহত আফিজ আলীর ছেলে অপরদিকে আহত রুবেল আহমদ (১৯) নিখোঁজ রয়েছেন। তিনি একই উপজেলার কাঠালবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে।
নিখোঁজ রুবেল আহমদকে উদ্ধারে ছাতকের নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।

সুত্রে জানা যায়, একটি ইঞ্জিনচালিত স্টিল বডির নৌকা নিয়ে ভোরে বালু উত্তোলনের জন্য কোয়ারী এলাকায় যাওয়ার পথে শারপিনপাড়া এলাকায় তারা বজ্রপাতের শিকার হন। তারা সবাই সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।সিলেট ভ্রমণ প্যাকেজ

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বজ্রপাতে ২ জনের মৃত্যুর হয়েছে এবং রুবেল আহমদ একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধার করতে থানা ও নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল থেকে অভিযান চালিয়ে যাচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: