মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিদপ্তরের
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩২ PM

মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিদপ্তরের

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৩ ০৪:২৬:১০ AM

মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিদপ্তরের

রোববার মৌলভীবাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর


মৌলভীবাজারে দুৃই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার মৌলভীবাজার পৌর শহরের জুগিডর বাজারে অভিযান চালিয়ে সম্রাট বেকারীকে ১৫ হাজার টাকা, আদি স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

প্যাকেটজাত পণ্যের গায়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করার কারণে তাদের জরিমানা করা হয় বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

ডিডি



শীর্ষ সংবাদ: