জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন পাঁচশতাধিক মানুষ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন পাঁচশতাধিক মানুষ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ০৭:২২:৫৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন পাঁচশতাধিক মানুষ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সুবিধা বঞ্চিত হতদরিদ্র ৫ শতাধিক মানুষের মধ্যে বিনামুল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।

রোববার (১৮ মে)  সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের চরা গ্রামে যুক্তরাজ্যের চেয়ারপার্সন হেকনি কাউন্সিলর আব্দুর রব কবিরীর অর্থায়নে সাবেক যুগ্ম সচিব সিরাজুল হক কাবেরীর সহযোগিতায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এক সভা আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক কবিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক যুগ্ম সচিব মো: সিরাজুল হক কবিরী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন চক্ষু শিবিরের অর্থায়নকারী যুক্তরাজ্যের চেয়ারপার্সন হেকনি কাউন্সিলর আব্দুর রব কবিরী,সমাজসেবক রাজনীতিবীদ ফারুক আহমেদ কবিরী সাবেক ছাত্রনেতা নেতা সাংবাদিক বাবুল খান মুন্না, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেপা মিয়া,সামাজসেবক রুনু মিয়া।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুহেল আহমেদ খান টুনু,আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালেক খান সহ সভাপতি হাফিজ আহমেদ তালুকদার ছাত্রনেতা শাকিত আহমেদ, রাহিম কবিরী, ফয়ছল আহমদ, লিটন মায়া , ফারুক মিয়া, রাসেল মিয়া প্রমুখ চক্ষু শিবিরে তাজপুর বার্ড চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপী ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ঔষধ প্রদান করেন। এরমধ্যে ২৮ জন চোখের রোগীর ছানী অপারেশনের জন্য সনাক্ত করে অপারেশনের পদক্ষেপ গ্রহণ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন