জগন্নাথপুরে শের এম সাত্তার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শের এম সাত্তার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ০৯:৩৩:০৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শের এম সাত্তার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আয়োজনে সপ্তাহব্যাপী শের এম সাত্তার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৮ মে) বিকাল ৩ টায় উপজেলার ২ নং পাটলী ইউনিয়নের  মোহাম্মদপুর সেরা গ্রামের মাঠে  উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ইউনুস এন্ড সাফা এফ সি   শিহাব এন্ড আব্দুলাহ এফ সি  কে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। এর আগে জার্সি ও ট্রপি উন্মোচন হয়।

এসময় উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জাবেদ হোসেন মুন্না, মোঃ নুর মিয়া, মানিক মিয়া,  লালা মিয়া, আবুল কালাম, লিলু মিয়া, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি ছানাউর রহমান, সহ- সভাপতি ছইল মিয়া, রায়হান আলী সুমন,  সাধারণ সম্পাদক আলা উদ্দিন, আব্দুল মমিন শিপন, অর্থ সম্পাদক ফয়সল আহমদ, সজীব আহমদ, তুহিন, ফারহান, ঝুমন মিয়া, বাবলু মিয়া, সাকিবুর রহমান, তানভীর, কামরান প্রমুখ।

আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব বাংলাদেশের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা  শের এম সাত্তারের উদ্যোগে সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন