শান্তিগঞ্জে মালিকানাধীন জায়গায় ঘর নির্মাণে বাঁ*ধা দেয়ার প্রতিবাদে মা ন ব*ব ন্ধ ন
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ AM

শান্তিগঞ্জে মালিকানাধীন জায়গায় ঘর নির্মাণে বাঁ*ধা দেয়ার প্রতিবাদে মা ন ব*ব ন্ধ ন

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ০৯:৩০:৫৭ AM

শান্তিগঞ্জে মালিকানাধীন জায়গায় ঘর নির্মাণে বাঁ*ধা দেয়ার প্রতিবাদে মা ন ব*ব ন্ধ ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামে প্রভাবশালী কর্তৃক মালিকানাধীন জায়গায় বসত ঘর নিমার্ণে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে গাজীনগর গ্রামেরপশ্চিম হাটিতে এ মানববন্ধন করেন ভুক্তভোগী ফয়জুল ইসলাম।

ভুক্তভোগী ফয়জুল ইসলাম বলেন, আমি ২০০৭ সালে রেকর্ডীয় মালিকের কাছ থেকে জায়গা কিনে এই জায়গায় বসত ঘর নিমার্ণ করেছিলাম। নিরাপদে দুই বছর পরিবার পরিজনকে নিয়ে বসবাস করেছি। পরে জায়গায় সীমানা নিয়ে গ্রামের প্রভাবশালী মোস্তফা মিয়া, মনির মিয়া, হারুন মিয়া,গোলাপ মিয়া গংদের সাথে বিরোধ হলে তারা রাতের আধারে আমার বসত ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এবং আমি ও আমার ছেলেকে হাত পা বেঁধে মারধর করে পা ভেঙ্গে ফেলে।পরিবারের অন্যান্য সদস্যদের মারধর সহ অমানুষিক নির্যাতন করে। তিনি বলেন, এই ঘটনার পর প্রাণের ভয়ে আমরা এলাকা ছেড়ে চলে আসি এবং সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। ঘটনা সত্য হওয়ায় এ মামলায় অনেকে জেলও খেটেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের পর ঘটনার সাথে জড়িত থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জসীট দাখিল করেন।

তিনি আরও বলেন, নিশ্চিত সাজা হবে জেনে অভিযুক্তরা এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বার বার আমাকে অনুরোধ করলে বিচার প্রক্রিয়ায় একটি ষ্টাম্প বন্ড দেয় অভিযুক্তরা এবং আমার মালিকানাধীন জায়গা সার্ভেয়ার নিয়ে পরিমাপ করে পিলার মেরে সীমানা বুঝিয়ে দেয়া হয়। আমি ঘর নির্মাণে অক্ষম থাকায় দীর্ঘ বছর যাবৎ অন্যের বাড়িতে বসবাস করছি। এখন আমি নিজ ভিটাতে বসত ঘর নির্মাণ করার জন্য মালামাল নিলে অভিযুক্তদের হুকুমে তাদের চাচাত ভাই আক্কাছ মিয়া তার ছেলে ও আত্মীয় স্বজন নিয়ে আমাকে ঘর নিমার্ণে বাঁধা এবং কিছু মাল লুট করে নিয়ে যায়। 

উদ্বেগ প্রকাশ করে ফয়জুল ইসলাম বলেন, এখন অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে বলাবলি করছে যদি এই জায়গায় আমি ঘর নির্মাণের চেষ্টা করি তাহলে পূর্বের মত আমার ঘরবাড়ী সহ আমাকে ও আমার পরিবারের লোকজনকে আগুন দিয়ে পুড়িয়ে মারবে। তারা প্রভাবশালী হওয়ায় এলাকার মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। এই অবস্থায় ১৫ বছর পর আবারও আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। আমি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গাজীনগর গ্রামের আমির ইসলাম, আলতাবুর রহমান, সাজ্জাদুর রহমান প্রমুখ। এ সময় গ্রামের আরও অনেকে উপস্থিত ছিলেন। ঘর নির্মাণে বাঁধা দেয়ার ব্যাপারে আক্কাছ মিয়ার সাথে মুঠোফোনে বার বার কল দিলেও ফোন বন্দ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার