শান্তিগঞ্জে পুলিশ সদস্যের বি রু দ্ধে অ*পপ্রচারের প্র তি বা দে সংবাদ সম্মেলন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে পুলিশ সদস্যের বি রু দ্ধে অ*পপ্রচারের প্র তি বা দে সংবাদ সম্মেলন

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ০৭:২৭:২৯ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে পুলিশ সদস্যের বি রু দ্ধে অ*পপ্রচারের প্র তি বা দে সংবাদ সম্মেলন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ গ্রামের পুলিশ সদস্য জুনাইদ আহমেদ আল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্র-পত্রিকায় অপপ্রচার করে বিভ্রান্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুলিশ সদস্য আল আমিনের মা মোছা. হেলেনা বেগম। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেলেনা বেগম বলেন, আমি গনিগঞ্জ গ্রামের বাসিন্দা। আমার বাবার বাড়ি শিমুলবাঁক গ্রামে৷ আমার দুই ভাই জাহাঙ্গীর আলম ও শামছুল আলম প্রবাসে থাকেন। বাড়িতে আমার ব।য়োবৃদ্ধ মা মোছাঃ জোৎস্না বেগম ও আমার ভাইয়ের স্ত্রী বুশরা বেগম বসবাস করেন। আমার ভাই জাহাঙ্গীর আলম ও শামছুল আলমন্বয়ের সাথে শিমুলবাঁক গ্রামে তাদের প্রতিপক্ষ আমার চাচা আজাহার আলী ও তার ছেলে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শিমুলবাঁক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ শাহীনুর রহমান শাহীন, আকিক মিয়া, মাসুদ মিয়া গংদের সাথে পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয়াদি নিয়া দ্বন্দ্ব চলছিল। 

তিনি বলেন, গত ১৪ মে বুধবার দুপুরে শিমুলবাক গ্রামে আজাহার আলী ও তার ছেলে বর্তমান ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, আকিক মিয়া, মাসুদ মিয়া গংরা আমার মা  মা জোৎস্না বেগমের বৈশাখী ধানের খলায় থাকা ধান লুটপাট নিয়া যায়। এবং আমার মা ও বোনকে মারপিট করেন৷ এমন খবর পেয়ে আমি আমার ছেলে পুলিশ সদস্য আল আমিনকে  শিমুলবাঁকে পাঠাই। সে শিমুলবাঁকে যাওয়া মাত্র আজহার আলী ও তার ছেলেরা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় বৈশাখী খলার আশপাশে অনেক লোকজন ছিল এবং তাদের মোবাইল উক্ত গালিগালাজের ভিডিও ধারণ করে আশপাশের লোকজন। একপর্যায়ে জুনাইদ প্রতিবাদ করে শিমুলবাক থেকে  গণিগঞ্জ গ্রামে চলে আসে৷ 

তিনি আরও বলেন,  এই মুহুর্তে আজহার আলী ও তার ছেলেরা আমার পরিবারের মানহানি ও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং আমার ছেলে পুলিশ সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছাড়ার মিথ্যা অপবাদ ও অপপ্রচার করছে। যা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক অপবাদ ও উদ্যেশ্য প্রনোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাই। সংবাদ সম্মেলনে পুলিশ সদস্য আল আমিনের পিতা ফখরুল ইসলাম, চাচাতো ভাই হোসাইন আহমদসহ শান্তিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দরাও উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন