দোয়ারাবাজারে ‘জুতা চুরি’ নিয়ে সং*ঘর্ষ, নি*হত ১
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ‘জুতা চুরি’ নিয়ে সং*ঘর্ষ, নি*হত ১

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ১২:৫৫:৩১ অপরাহ্ন

দোয়ারাবাজারে ‘জুতা চুরি’ নিয়ে সং*ঘর্ষ, নি*হত ১

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে সংঘর্ষে জড়িয়েছে দুইপক্ষ। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নে হাজিনগর গ্রামে হওয়া এ ঘটনায় ওয়াহিদ আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ওয়াহিদ আলী হাজীনগর গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে। একই ঘটনায় নারীসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব এবং প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল বাড়ির পার্শ্ববর্তী পুকুরঘাটে হাত-মুখ ধুতে যায়। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়। এ নিয়ে হাবিব ও ইকবালের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

জুতা চুরি নিয়ে একইদিন রাত সাড়ে ৯টার দিকে হাবিব ও ইকবালের অভিভাবকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ ওয়াহিদ আলী মারা যান। সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের আরও পাঁচজন আহত হন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিক কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন