জগন্নাথপুরে জা*ল টাকাসহ যুবক গ্রে প্তা র
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৮ AM

জগন্নাথপুরে জা*ল টাকাসহ যুবক গ্রে প্তা র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ০৬:১৭:০৮ AM

জগন্নাথপুরে জা*ল টাকাসহ যুবক গ্রে প্তা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে জাল টাকা ক্রয়-বিক্রয়কালে সুজাত মিয়া (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার টাকার ২৫টি জাল নোট জব্দ করা হয়।

শুক্রবার (২৩ মে) তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক যুবক দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকান্দরপুর গ্রামের আকামত আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে কলকলিয়া বাসস্ট্যান্ড এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় জাল টাকার ব্যবসায়ী সুজাতকে আটক করা হয়।

এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) নূর উদ্দিন আহমেদ বাদী হয়ে আটক ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পরে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা