সুনামগঞ্জে ভা র তীয় ম*দসহ যুবক আ ট ক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ AM

সুনামগঞ্জে ভা র তীয় ম*দসহ যুবক আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ১১:৫১:৪৪ AM

সুনামগঞ্জে ভা র তীয় ম*দসহ যুবক আ ট ক

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে বর্ডারগার্ড বিজিবি।

আটককৃত যুবক উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী পুরাতন লাউড়েরগড় গ্রামের সিরাজ মিয়ার ছেলে জিহাদ হাসান (২১)

জানা যায়, শুক্রবার সকালে আটককৃত যুবক জিহাদ হাসান ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ফেরার পথে সীমান্ত পিলার ১২০৪/৪—এস এর নিকট দশঘর নামক স্থানে লাউড়েরগড় বিওপি'র একটি টহল দল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার বাজার মূল্য ৫৭ হাজার টাকা।

সুনামগঞ্জ—২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃতমদ সহ  আসামীকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: