শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের করম উৎসব সম্পন্ন
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫১ PM

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের করম উৎসব সম্পন্ন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৩ ০৪:১৪:২৫ AM

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের করম উৎসব সম্পন্ন

করম উৎসবে বর্ণিল সাজে অংশ নেয় তরুণ-তরুণীরা


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলার চা বাগানে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী করম উৎসব- ২০২৩ উদযাপন করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, কমলগঞ্জের মনিপুরী ললিতকলা একাডেমীর আয়োজনে ও মৌলভীবাজার জেলা চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সহযোগীতায় রবিবার বিকালে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগানে উৎসবটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বিকালে শুরু হলেও চলে রাত পর্যন্ত।

করম উৎসব অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব কাজী নুরুল ইসলাম, পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.জয়নাল আবেদীন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ (সার্কেল) এর সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

ডিডি



শীর্ষ সংবাদ: