মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৩ PM

মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৩ ০৪:৩২:২৮ AM

মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর


মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  সোমবার (৯ অক্টোবর) মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরসহ বিভিন্ন জায়গায় বেকারী ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে প্যাকেটজাত পণ্যের গায়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা ও সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ ময়দা দিয়ে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে কাঁচা খাদ্য পণ্যের সাথে রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ রং মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত কাজী বেকারীকে ৩০ হাজার টাকা, আলী বাবা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

ডিডি



শীর্ষ সংবাদ: