‘আমি না থাকলে রা শি য়া আরও বি প জ্জ ন ক হয়ে উঠত’— ট্রা ম্পে র হুঁ শি য়া রি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৫ AM

‘আমি না থাকলে রা শি য়া আরও বি প জ্জ ন ক হয়ে উঠত’— ট্রা ম্পে র হুঁ শি য়া রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ১২:১৪:২৭ PM

‘আমি না থাকলে রা শি য়া আরও বি প জ্জ ন ক হয়ে উঠত’— ট্রা ম্পে র হুঁ শি য়া রি

ছবি : সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা ক্ষুব্ধতার সুরে বলেছেন, ‘ভ্লাদিমির পুতিন আগুন নিয়ে খেলছেন।’

গতকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্টকে ট্রাম্প কটাক্ষ করে এ কথা উল্লেখ করেন বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে কিয়েভে রাশিয়ার ব্যাপক বিমান হামলার পর ক্রেমলিন নেতাকে ‘পাগল’ বলে সম্বোধন করেন মার্কিন এই প্রেসিডেন্ট। পরে গতকাল মঙ্গলবার এরকমই এক ভাষায় পুতিনকে কটাক্ষ করলেন তিনি।  

তার নিজস্ব মালিকানাধীন ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে ট্রাম্প বলেন, ‘ভ্লাদিমির পুতিন যা বুঝতে পারেন না তা হলো, যদি আমি না থাকতাম, তাহলে রাশিয়ার সঙ্গে ইতোমধ্যেই অনেক খারাপ ঘটনা ঘটে যেত।’

এদিকে সিএনএন এবং সেই সঙ্গে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প এই সপ্তাহের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছেন। 

তবে, এর আগে গত রবিবার ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, তিনি মস্কোর উপর নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছেন।

প্রসঙ্গত, এর আগে প্রায়শই পুতিনকে বিভিন্ন প্রশংসা করতেন ট্রাম্প। তবে কিয়েভের সঙ্গে অচলাবস্থার যুদ্ধবিরতি আলোচনায় মস্কোর অবস্থান নিয়ে ইতোমধ্যেই বেশ বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প। 

আর এই সপ্তাহান্তে রাশিয়া যখন ইউক্রেনে রেকর্ড ড্রোন হামলা চালিয়ে কমপক্ষে ১৩ জনকে হত্যা করে, তখন এক রকমের ক্ষোভ আর হতাশা প্রকাশ করেন ট্রাম্প।

এদিকে গত রবিবার রাতে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার সঙ্গে কিছু একটা হয়েছে মনে হয়। তিনি একেবারে পাগল হয়ে গেছেন!’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব