ছবি: নিজস্ব
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় শ্রীমঙ্গল থানার প্রধান ফটকের পাশে নাগরিকদের সুবিধার্থে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।
বুধবার (২৮ মে) শ্রীমঙ্গল থানার প্রধান ফটকের পাশে নাগরিকদের সুবিধার্থে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।
এই অভিযোগ বক্সের মাধ্যমে শ্রীমঙ্গলের জনগণ যেকোনো পুলিশি সেবা সংক্রান্ত অভিযোগ বা পরামর্শ গোপনীয়ভাবে জমা দিতে পারবেন। অভিযোগগুলো জেলা পুলিশ সুপার ব্যক্তিগতভাবে পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, নাগরিক সুবিধা নিশ্চিতকরণে পুলিশের পদক্ষেপ। পুলিশি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে এই অভিযোগ বক্সের ব্যবস্থা চালু করা হয়েছে। এতে জনগণ নির্ভয়ে তাদের মতামত ও সমস্যাগুলো জানাতে পারবেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




