ঈদে হাট এলাকায় ব্যাংক খোলা, লেনদেন চলবে রাত ১০টা পর্যন্ত
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ PM

ঈদে হাট এলাকায় ব্যাংক খোলা, লেনদেন চলবে রাত ১০টা পর্যন্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ১০:২৬:১৭ AM

ঈদে হাট এলাকায় ব্যাংক খোলা, লেনদেন চলবে রাত ১০টা পর্যন্ত

ছবি : সংগৃহীত


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোরবানির পশুর হাট সংলগ্ন এলাকায় ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে এসব শাখায় সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। কোরবানির পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ঈদের আগে পশুর হাটে ব্যাপক নগদ লেনদেন হয়। তাই হাটের আশপাশের ব্যাংক শাখা ও উপশাখাগুলো আগামী ৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে। এতে ক্রেতা-বিক্রেতারা নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন।

এছাড়া, হাটে অস্থায়ী ব্যাংক বুথ স্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে। এসব বুথে নগদ টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি নতুন হিসাব খোলার সুবিধাও থাকবে। ব্যাংক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বিশেষ ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশনায়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে পরিচালিত গরুর হাটগুলোর আশপাশে অবস্থিত ব্যাংক শাখাগুলোকে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের ফলে পশুর হাটে নগদ অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। এতে গ্রাহকরা নির্বিঘ্নে ও ঝুঁকিমুক্ত পরিবেশে লেনদেন করতে পারবেন।

যেসব এলাকায় সান্ধ্য ব্যাংকিং চালুর নির্দেশনা দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে—রাজধানীর উত্তরা, দিয়াবাড়ি, ভাটারা সুতিভোলা, খিলক্ষেত মাস্তুল, মোহাম্মদপুর বছিলা, গাবতলী গরুর হাট, মিরপুর-৬, বনরূপা আবাসিক এলাকা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মাঠ, খিলগাঁও রেলগেট, পোস্তগোলা, ধোলাইখাল, রহমতগঞ্জ, শ্যামপুর কদমতলী, কমলাপুর, আমুলিয়া ও চট্টগ্রামের সাগরিকা এলাকা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান