বাংলাদেশি শান্তির*ক্ষীদের প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

বাংলাদেশি শান্তির*ক্ষীদের প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ১০:৪৮:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশি শান্তির*ক্ষীদের প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের

ছবি : সংগৃহীত


সারা বিশ্বে বৃহস্পতিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশের শান্তিরক্ষীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেছে।

বৃহস্পতিবার (২৯ মে) ইইউ'র ঢাকা দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘১৯৮৮ সাল থেকে বাংলাদেশি শান্তিরক্ষীরা সারা বিশ্বের সংঘাতপূর্ণ এলাকাগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ এতে বলা হয়, ইইউ জাতিসংঘ ও আন্তর্জাতিক নিয়ম-নীতি মেনে চলা বিশ্বব্যবস্থার দৃঢ় সমর্থক।

বিবৃতিতে বলা হয়, ‘এই আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে আমরা তাদের কাজের স্বীকৃতি জানাই। যারা সংঘাত বন্ধ করে জীবন বাঁচাচ্ছেন। আমাদের নিরাপদ রাখছেন এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছেন।’

শান্তিরক্ষীদের ত্যাগ ও সেবাকে সম্মান জানাতে, বাংলাদেশসহ অনেক দেশ আজ এই দিনটি গৌরব ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছে।

জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০২ সালে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস প্রতিষ্ঠা করে। সেই থেকে দিনটি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সব নারী ও পুরুষকে শ্রদ্ধা জানাতে পালিত হয়। দিবসটি জীবন উৎসর্গ করা শান্তিরক্ষীদের স্মৃতিও অম্লান রাখে।

জাতিসংঘ শান্তিরক্ষা অফিস জানিয়েছে, ২০২৫ সালের দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘শান্তিরক্ষার ভবিষ্যৎ’।

জাতিসংঘের তথ্যমতে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য প্রেরণে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম অবদানকারী দেশ এবং বর্তমানে ৫৬০০ এর বেশি সদস্য নিয়োজিত আছেন যার মধ্যে ৪৪৭ জন নারী। তারা আবায়ি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সাইপ্রাস, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, লেবানন ও দক্ষিণ সুদানসহ বিভিন্ন অঞ্চলে কর্মরত আছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ