নাইজেরিয়ায় ভ য়া ব হ বন্যায় ভেসে গেলেন শত শত মানুষ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

নাইজেরিয়ায় ভ য়া ব হ বন্যায় ভেসে গেলেন শত শত মানুষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ১০:৪৬:১১ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় ভ য়া ব হ বন্যায় ভেসে গেলেন শত শত মানুষ

ছবি : সংগৃহীত


নাইজেরিয়ার নাইজার রাজ্যের মোকওয়াতে ভয়াবহ বন্যায় অন্তত ১১৫ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানি শত শত মানুষকে ভাসিয়ে নিয়ে যাওয়ায় এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি।

নাইজার রাজ্যের রাজধানী মিন্নার অপারেশন্স প্রধান হুসেনি ইশাহ জানিয়েছেন, এখনো অনেক মানুষ বিপদে আছেন। তাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

নাইজারে জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ওদু হুসেইনি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “আমরা এখন পর্যন্ত ১১৫টি মরদেহ উদ্ধার করেছি। আরও মরদেহ পাওয়ার আশঙ্কা করছি। কারণ বন্যা দূর থেকে এসে মানুষকে নাইজার নদীতে ভাসিয়ে নিয়ে গেছে। নদীতে এখনো মরদেহ উদ্ধার করা হচ্ছে।”

মোকওয়াতে গত বুধবার ভারী বৃষ্টিপাত হয়। যা কয়েক ঘণ্টা স্থায়ী ছিল। ওই বৃষ্টিতে অসংখ্য ঘরবাড়ি ভেসে যায়। সেখানকার অনেক বাসিন্দা এখনো নিখোঁজ। শহরের কাছে একটি বাঁধ ধসে পড়লে অবস্থার দ্রুত অবনতি ঘটে।

মোকওয়া নাইজারিয়ার নাইজার রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। শহরটি দক্ষিণ দিকের বাণিজ্যের জন্য গুরত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। অপরদিকে দেশটির উত্তরাঞ্চলের কৃষকরা এটিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেন।

শহরটির ২৯ বছর বয়সী বাসিন্দা ও সরকারি কর্মচারি মোহাম্মদ তানকো জানিয়েছেন, তিনি বন্যায় তার বাড়ির ১৫ জনকে হারিয়েছেন। তিনি বলেছেন, “বাড়িটি ভেসে গেছে। আমরা সব হারিয়েছি।”

নাইজেরিয়ায় এখন বর্ষাকাল শুরু হয়েছে। যা ৬ মাস দীর্ঘ হয়। এই সময়টায় দেশটিতে প্রচুর বৃষ্টিপাত হয়। দেশটির আবহাওয়া সংস্থা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩৬টি রাজ্যের ১৫টিতে আকস্মিক বন্যার সতর্কতা দিয়েছিলো। বর্ষার শুরুতেই পরিস্থিতি এমন হওয়ায় সামনে অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন সেখানকার মানুষ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ