দুর্নীতির অভিযোগে সৌদির ১২০ সরকারি কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৯ AM

দুর্নীতির অভিযোগে সৌদির ১২০ সরকারি কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ১১:৪৪:১৬ AM

দুর্নীতির অভিযোগে সৌদির ১২০ সরকারি কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত


দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কঠোর অভিযান চালিয়েছে সৌদি আরব। দেশটিতে এ অভিযানে ১২০ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় দুর্নীতি প্রতিরোধক সংস্থা নাজহা এই মাসে ৪৩৫ সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ১২০ জনকে দুর্নীতির সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। ।

সংস্থাটি জানিয়েছে, গ্রেপ্তাররা অভ্যন্তরীণ, প্রতিরক্ষা, পৌরসভা ও আবাসন, মানবসম্পদ, পরিবহন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি জাকাত, কর এবং শুল্ক কর্তৃপক্ষের কর্মচারী। তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং চাকরির অপব্যবহারের অভিযোগে তদন্ত চলছে।

নাজহা (ইন্টেগ্রিটি) নামে পরিচিত এই সংস্থা সরকারি পদের অপব্যবহারে জড়িত যে কাউকে নজরদারি, উন্মোচন এবং বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তারা জনগণের তহবিল রক্ষা এবং সরকারি ও বেসরকারি উভয় খাতে স্বচ্ছতা জোরদার করার অঙ্গীকার করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে, সৌদি আরবে শত শত সরকারি কর্মচারী এবং ব্যবসায়ীকে দুর্নীতি এবং জনগণের অর্থের অপব্যবহারের সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত জানুয়ারিতে স্থানীয় গণমাধ্যম জানায়, ২০২৪ সালে সৌদি কর্তৃপক্ষ এক হাজার ৭০৮ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে সরকারি কর্মচারীরাও ছিলেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার এবং প্রভাব বাণিজ্যের অভিযোগ ছিল।

এছাড়া গত বছরের হজ মৌসুমে, নাজহা মক্কার পবিত্র স্থান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে ৯,৬০০টি অভিযান চালায়। এসব অভিযানে দুর্নীতির সাথে জড়িত ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব