গা*জায় একদিনে নি*হত ৭২, মৃ*ত্যু ছাড়াল ৫৪ হাজার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৯ AM

গা*জায় একদিনে নি*হত ৭২, মৃ*ত্যু ছাড়াল ৫৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ১২:৪৪:৩১ PM

গা*জায় একদিনে নি*হত ৭২, মৃ*ত্যু ছাড়াল ৫৪ হাজার

ছবি : সংগৃহীত


ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৭৮ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

গত দেড় বছরে ইসরায়েলি অভিযান ও হামলায় গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩২১ জনে এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ২৪ হাজার মানুষ। নিহতদের মধ্যে প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান শুরু করে। দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই অভিযান চলাকালে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, তবে তা বেশিদিন স্থায়ী হয়নি। মার্চের ১৮ তারিখ থেকে ইসরায়েল ফের হামলা শুরু করে, যাতে এখন পর্যন্ত আরও ৩ হাজার ৮২২ জন নিহত এবং ১১ হাজারের বেশি আহত হয়েছেন।

২৫১ জন জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল বলেছে, তাদের উদ্ধারে অভিযান চালানো হবে।

জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-এ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, হামাসকে পুরোপুরি ধ্বংস এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে গাজায় নতুন দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। নেতানিয়াহু এই প্রস্তাবনায় সম্মতি দিয়েছেন, তবে হামাসের পক্ষ থেকে এখনো সাড়া আসেনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব